বিনোদন

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

  13-06-2026 04:36PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের কোটি দর্শকের মতোই উচ্ছ্বাসে মেতে ওঠেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবলের প্রতি তার ভালোবাসা বরাবরই আলোচনায় থাকে।বিশেষ করে বিশ্বকাপ এলেই প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে তার আবেগ আরও স্পষ্ট হয়ে ওঠে।সম্প্রতি প্রিয় দল, প্রিয় ফুটবলার এবং বিশ্বকাপের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, ব্রাজিলের প্রতি তার সমর্থন অনেক দিনের। একই সঙ্গে ব্যক্তিগতভাবে দুই ফুটবল তারকার প্রতিও

আব্বুর স্বপ্ন ছিল আমি একদিন বড় ফুটবলার হব: আজিজুল হাকিম

  13-06-2026 12:40PM

পিএনএস ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আজিজুল হাকিম। আরণ্যক নাট্যদলের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরুর পর ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন নাটক। নব্বই দশকের বরেণ্য এ অভিনেতা তার অভিনয় দিয়ে দেশজুড়ে দর্শকের কাছে পরিচিত মুখ হলেও অনেকেরই অজানা, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে আজিজুল হাকিম একজন ফার্স্ট ডিভিশন ফুটবলার ছিলেন। খেলতেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে। দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফেলে আসা ফুটবল জীবনের স্মৃতি রোমন্থন করেন

১১ কেজি গাঁজাসহ বিমানবন্দরে মডেল গ্রেফতার

  12-06-2026 09:49PM

পিএনএস ডেস্ক: মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশি চালিয়ে আনুমানিক ১১.৮২ কোটি রুপি মূল্যের ১১ কেজিরও বেশি হাইড্রোপনিক মারিজুয়ানা (উন্নত প্রযুক্তিতে চাষ করা গাঁজা) উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হর্ষ সানি নামে ২৮ বছর বয়সী এক মডেল ও সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগীকে গ্রেফতার করা হয়েছে।শুল্ক কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১০-১১ জুন রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার ‘টিজি-৩৫১’ ফ্লাইটে মুম্বাই পৌঁছান হর্ষ সানি।

সালমান শাহ’র মাকে হুমকির অভিযোগ শিবা শানুর বিরুদ্ধে

  12-06-2026 07:16PM

পিএনএস ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর তিন দশক পার হলেও কাটেনি রহস্যের ধোঁয়াশা। এত বছর পর হঠাৎ করেই এই রহস্যময় মৃত্যুর ঘটনাটি নতুন এক মোড় নিয়েছে, যা ঢাকাই চলচ্চিত্রপাড়া থেকে শুরু করে পুরো দেশজুড়ে তৈরি করেছে তীব্র উত্তেজনা। একদিকে মৃত্যুর দীর্ঘ ৩০ বছর পর অভিনেতার মরদেহ কবর থেকে উত্তোলনের আদালতের নির্দেশ, অন্যদিকে এই মামলার সাথে ঢাকার চলচ্চিত্রের খল অভিনেতা শিবা শানুর নাম জড়িয়ে পড়া—সব মিলিয়ে আলোচনা-সমালোচনার পারদ এখন তুঙ্গে।এতদিন সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় ভিলেন ডন বা নায়িকা শাবনূরের

অবশেষে বড় পর্দায় আসছেন আদনান আল রাজীব

  12-06-2026 04:06PM

পিএনএস ডেস্ক: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ চলচ্চিত্রের সাফল্যের পর নতুন অধ্যায়ে পা রাখছেন নির্মাতা আদনান আল রাজীব। নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বড় পর্দায় কাজ শুরুর খবর জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নির্মাতা লেখেন, ‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল,

আসছে তিন নতুন সিনেমা

  12-06-2026 01:21PM

পিএনএস ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে অল্প সময়েই নিজস্ব অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়ার পর একে একে দর্শকদের উপহার দিয়েছেন ‘দাগি’ ও ‘দম’।তিনটি সিনেমার পরিচালক ভিন্ন হলেও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল আলফা আই এবং এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।এবার জানা গেল, নিশোকে ঘিরে আরও বড় পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, আফরান

খেলায় আনন্দ থাকবে কিন্তু হিংসা-বিদ্বেষ না: ডা. এজাজ

  11-06-2026 05:20PM

পিএনএস ডেস্ক: ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ববাসী। দীর্ঘ চার বছর অপেক্ষার পর বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর। রেকর্ড সংখ্যক ৪৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত।বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তারপরও ফুটবল নিয়ে উন্মাদনায় মেতেছেন দেশবাসী। উচ্ছ্বাসের এই হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। এ নিয়ে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ।তবে কথার শুরুতে সতর্ক বার্তা দিয়ে ডা. এজাজ বলেন, “খেলাটাকে সিরিয়াসলি নেওয়ার

কথা বলতে পারছেন না নির্মাতা কাজল আরেফিন অমি

  10-06-2026 07:22PM

পিএনএস ডেস্ক: জনপ্রিয় ও আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুটিং সেটে কাজ করার সময় হঠাৎ গলার স্বর হারিয়ে ফেলায় জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে। বর্তমানে চিকিৎসকদের কড়া পরামর্শে তিনি সাত দিনের পূর্ণ বিশ্রামে রয়েছেন।নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে অসুস্থতার বিস্তারিত তুলে ধরে অমি জানান, দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। নিয়মিত চিকিৎসা নিলেও পূর্ণ বিশ্রাম নিতে পারেননি তিনি। ব্যস্ততার মাঝে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর

সিনেমা হলে দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ যুবক, ভিডিও ভাইরাল

  09-06-2026 01:15PM

পিএনএস ডেস্ক: প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে দেখতে প্রেম করার রীতি পুরনো। তাই বলে একইসঙ্গে দুই নারীর সঙ্গে! সম্প্রতি এরকমই ঘটেছে ভারতের একটি সিনেমা হলে। হলে দুই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে এক যুবককে। এরইমধ্যে ভিডিও ভাইরাল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি দিল্লীর। বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির স্ক্রিনিং চলাকালীন ওই যুবককে দুই জন আলাদা নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ওই মুহূর্তের একটি ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু।

ফের বিয়ের পিঁড়িতে অভিনেত্রী জেনিফার উইংগেট

  09-06-2026 12:30PM

পিএনএস ডেস্ক: ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই চলছে নানা জল্পনা। শুরুতে গুঞ্জন উঠেছিল, অভিনেতা কর্ণ ওয়াহির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি এবং তাকেই বিয়ে করতে যাচ্ছেন।তবে সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেনিফারের হবু জীবনসঙ্গী কোনো অভিনেতা নন; তিনি সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইসমাইল উইলিয়াম।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসমাইল উইলিয়ামের সঙ্গে জেনিফারের বাগদানও সম্পন্ন হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিয়ের প্রস্তুতির বিষয়টি