খেলাধূলা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

  18-07-2026 06:08PM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে ঘিরে ফুটবল বিশ্বের আগ্রহ তুঙ্গে। একদিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য তারকা ইয়ামাল। আর সেই মহারণের আগে স্পেনের তরুণ এই উইঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত ছিলেন মেসি। সেখানে ইয়ামালকে নিয়ে প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কিংবদন্তি অকপটে স্বীকার করেন, স্পেনের এই তরুণ

মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা

  18-07-2026 02:29PM

পিএনএস ডেস্ক: ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপস্টার শাকিরা যেন একে অপরের পরিপূরক। সেই ২০১০ দক্ষিণ আফ্রিকা আসর থেকে প্রতিবারই বিশ্বকাপ এলে তার বহুল জনপ্রিয় কয়েকটি গান বিশ্বজুড়ে ফুটবলভক্তদের আন্দোলিত করে। এবারও বিশ্বকাপ ফাইনালে থাকছে তার সঙ্গীত পরিবেশনা। তার আগে টুর্নামেন্টের ফাইনালিস্ট আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা। ৪৯ বছর বয়সী এই গায়িকা ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে মেসির প্রশংসা করেছেন।শাকিরা বলেন, লিওনেল মেসি যা করছে তা বিস্ময়কর। এটি এমন একজন মানুষের

ফিফার ওপর ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

  18-07-2026 01:39PM

পিএনএস ডেস্ক: ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ফাইনালের আগে ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে নিউ জার্সিতে পৌঁছানোর পরই আর্জেন্টিনাকে বাধ্যতামূলক অনুশীলন ও মিডিয়া কার্যক্রমে অংশ নিতে হয়। ফাইনালের আগে শুক্রবার এক অনুষ্ঠানে স্কালোনি জানান, দলের বিশ্রামের প্রয়োজন থাকলেও ফিফার নির্ধারিত সূচির কারণে তাদের

বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে

  18-07-2026 10:39AM

পিএনএস ডেস্ক: আর মাত্র একদিন পর স্পেন-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এই মেগা ফাইনালকে সামনে রেখে প্রেম ও ফুটবলের মেলবন্ধনের জন্য মেক্সিকোর গুয়াদালাহারা শহরে গণবিয়ের আয়োজন করা হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) ফিফা ফ্যান ফেস্টিভ্যাল প্রাঙ্গণে আয়োজিত গণবিয়েতে অংশ নিয়েছে ৭৫০ দম্পতি। এই বিশেষ অনুষ্ঠানে ফুটবলের প্রতি ভালোবাসা এবং জীবনের নতুন অধ্যায় করেছে তারা।এই গণবিয়ের অনুষ্ঠানের প্রথাগত বিয়ের পোশাকের পাশাপাশি অনেক দম্পতিকেই তাদের প্রিয় ফুটবল

ফাইনালের আগে ফ্যানাটিক ফেস্টে তারার মেলা

  18-07-2026 10:24AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার (১৯ জুলাই) মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা। এর আগে ফিফা একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। ‘ফ্যানাটিক ফেস্ট’ নামের এই আয়োজনে নির্দিষ্ট সংখ্যক সমর্থক দুই ফাইনাল্টি কোচ-অধিনায়ককে দেখার সুযোগ পান। এজন্য পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেছেন দুই দলের সমর্থকরা।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও সঞ্চালক রিও ফার্দিনান্দ মঞ্চে আসার কয়েক মিনিটের মধ্যে আসেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও

কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই

  18-07-2026 01:32AM

পিএনএস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স শুক্রবার (১৭ জুলাই) বার্বাডোজে নিজ গৃহে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচিত সোবার্স। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করে এক্সে লিখেছে, ‘অসাধারণ এক ইনিংসের সমাপ্তি হলো। সোবার্স আমাদের হৃদয়ে সব সময় অমলিন থাকবেন।’ সোবার্সের ক্লাব নটিংহ্যামশায়ার শোক প্রকার করেছে, ‘স্যার গ্যারি সোবার্সের

সহজ জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

  17-07-2026 08:39PM

পিএনএস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ রানের জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ।শুক্রবার (১৭ জুলাই) আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ১২০ রানের জুটির পর হঠাৎ ধসে ১৩ বলে ৫ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সেখান থেকে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের অবিচ্ছিন্ন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো জুটিতে ১৮৬ রানের সংগ্রহ পায় টাইগাররা।রান তাড়ায় প্রথম ৩ ওভারে ৩

সাইফউদ্দিনের শেষের ঝড়ে টাইগারদের চ্যালেঞ্জিং সংগ্রহ

  17-07-2026 06:32PM

পিএনএস ডেস্ক: ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম-সাইফ হাসানরা। দুই ওপেনারের জোড়া ফিফটিতে শক্ত ভিত পায় সফরকারীরা। সেখানে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি। ইনিংসের শেষ ওভারে টানা ৪টি ছক্কা হাঁকান সাইফউদ্দিন। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।আজ শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া সাইফ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন রিশাদ

  17-07-2026 04:49PM

পিএনএস ডেস্ক: জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ। একমাত্র টেস্ট হারের পর ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছে সফরকারীদের। সেই হতাশার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও পরাজয় বরণ করতে হয়েছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দলকে। ফলে সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।শুক্রবার (১৭ জুলাই) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছে বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে। ম্যাচে টস জিতে

ফাইনালে নামার আগে মহাবিপদে আর্জেন্টিনা, ৬ ফুটবলারকে নিষিদ্ধের দাবি

  17-07-2026 04:35PM

পিএনএস ডেস্ক: স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে মহাবিপদে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) নিয়ে রাজনৈতিক স্লোগান ও ব্যানার প্রদর্শনের অভিযোগে আলবিসেলেস্তেদের অন্তত ছয়জন খেলোয়াড়কে নিষিদ্ধ করার জন্য ফিফার কাছে জোর দাবি জানানো হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে।ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ শেষের নাটকীয়তা এখন মাঠের বাইরে রূপ নিয়েছে।