পিএনএস ডেস্ক : ক্রিকেটার রুবেল হোসেন বিয়ে করবেন এমন খবর একেবারে পুরাতন নয়। আর এই সংবাদটা কম-বেশী আপনি আমি জানার আগে ভালো ভাবেই নাজনীন আক্তার হ্যাপি জেনেছেন।
চোখের সামনে প্রেমিকের বিয়ে হবে তাও আবার অন্য কারো সাথে সেটা মানতে তো রাজি ননই উল্টো রুবেলকে হুমকি দিলেন হ্যাপি। এ বিষয়ে অবশ্য হ্যাপি নিজের ফেসবুকে একটা স্ট্যাটাসও দেন। হ্যাপির স্ট্যাটাসটি ছিল এমন....
"বিয়েটা জাস্ট কর... তারপর বুঝাবো হ্যাপি কি জিনিস। বিয়ে করার মজাটা পিছন দিয়ে বের করবো তোর। আমার লাইফটা নিয়ে T-20 খেলেছিস, এবার তোর খেলার প্রাইজ দেব। কথা দিলাম ঝামেলা কাকে বল? কত প্রকার? কি কি? সুন্দর ভাবে বোঝাবো তোকে। আই অ্যাম ওয়েটিং। সেই পর্যন্ত হ্যাপি একদম মাটির মানুষ। নো ঝামেলা, নো ঝঞ্ঝাট।"
এরপর পরই চোখে ধরা পড়লো হ্যাপির সদ্য দেওয়া আরও একটা স্ট্যাটাস।
হ্যাপি লেখেন... 'আল্লাহর কসম তোর অহংকার আর লুচ্চামি যদি না শেষ করতে পারি তবে আমিও হ্যাপি না'।
পিএনএস/সামির/শাহাদাৎ
'আল্লাহর কসম, তোর লুচ্চামি যদি না শেষ করতে পারি তবে...!
04-04-2015 12:26PM

